গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ৩০ সেপ্টেম্বর বুধবার বগুড়ার গাবতলী কাগইলের সুলতানপুর গ্রামে ৫’শত মিটার কাঁচা রাস্তা পাকাকরন কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ আশরাফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন কাগইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, শহিদুল ইসলাম পাইলট, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, অন্যতম সদস্য গোলাম কিবরিয়া আজাদ ও আব্দুল্লাহেল শাফি, কাগইল ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মুঞ্জুরুল হক মঞ্জু, কাগইল ইউপির ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হারুনুর অর রশিদ হারুন, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মিলু আকন্দ, বিএনপি নেতা আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক অন্যতম সদস্য ইব্রাহীম খলিলুল্লাহ খলিল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজীব আকন্দ, স্থানীয় সামছুল প্রাং, তারিক প্রাং, মেসার্স পারভেজ ট্রেডার্স এর স্বত্বাধিকারী আনোয়ার পারভেজসহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম। এই গ্রামীণ সড়কটি পাকা হওয়ার মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় (৫’শত মিটার) রাস্তাটি পাকা করা হচ্ছে। সুলতানপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর এর বাড়ি থেকে মাওঃ জাহিদুল ইসলাম বাড়ি পর্যন্ত (১৬’শত ৪০ফিট) প্রকল্পটির আনুমানিক বরাদ্দ দেওয়া হয়েছে ৬৩লক্ষ টাকা। কাজটি বাস্তবায়ন করবেন মেসার্স “কাজী ইয়াদ এন্টারপ্রাইজ”। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন বলেন, এই সড়কটি পাকা করনের কাজ বাস্তবায়ন হলে সুলতানপুর গ্রামের শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের উপজেলা-শহর ও স্থানীয় বাজারে যাতায়াত সহজ হবে। এলাকার কৃষিপণ্য সহজে এবং কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরকোণ
সুলতানপুর গ্রামে কাঁচা রাস্তা পাকাকরন কাজের উদ্বোধন

