পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগর বিএনপির ২০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) বিকালে সাবগ্রাম ২য় বাইপাস এলাকায় ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রোস্তম আলী সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশন এর প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিঃ সহ সভাপতি মোঃ মশিউর রহমান শামিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদ-উন-নবী সালাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান আলী। ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আঃ খালেক এর সঞ্চালনা সমাবেশ ও মিছিলে বগুড়া মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, শ্রমিকদল সহ অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ২০ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়ার ২০ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

