মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন তালুকদার ও আব্দুস ছালাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব উজ্জ্বল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব বিপ্লব প্রাং, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ মিল্টন মিজু, যুগ্ম আহ্বায়ক রোমান খলিফা এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সভাপতি রাজু মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপর দিকে মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের দাড়িদহ হাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মোকামতলা উপজেলা যুবদলের আহবায়ক রাসেল মাহমুদ সবুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন মন্ডলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
মোকামতলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি

