নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ঐতিহ্যবাহী হাটকড়ই ডিগ্রি কলেজের নবনির্মিত গেটের শুভ উদ্বোধন, কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় হাটকড়ই ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবনির্মিত গেটের উদ্বোধন করেন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। গেট উদ্বোধনের পর সংসদ সদস্য মোশারফ হোসেন কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোশারফ হোসেন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার করে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আঃ রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক মো. গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মো. নূরনবীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
নন্দীগ্রামে হাটকড়ই ডিগ্রি কলেজের নবনির্মিত গেট উদ্বোধন

