বগুড়া জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, সরকার বগুড়াসহ সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও জেলা পরিষদ কল্যাণকর কাজ করে যাচ্ছে। ফ্যাসিষ্ট সরকারের আমলে অনেক প্রকল্প এর নামে বরাদ্দ নিয়ে কাজ করেনি। তাদের সাথে যোগাযোগ করে সে সব প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি বলেন, সরকার সারা দেশে উন্নয়নের প্রকল্প হাতে নিয়েছে। সরকার অর্থের অপচয় না করে যথাযথ খরচের চেষ্টা করছে। তিনি জেলা পরিষদ পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া জেলা পরিষদের সহযোগিতায় এবং বগুড়া ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন (বিপিজেএ) এর উদ্যোগে দু’জন সদস্য মোঃ আব্দুস সালাম ও আল আমিন এর মাঝে দু’টি ল্যাপটপ প্রদানকালে এসব কথা বলেন।
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদি, বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারন সম্পাদক এসএম আবু সাইদ, সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, মোস্তফা মোঘল, শামীম আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, গোলজার হোসেন মিটু প্রমুখ।

