সলঙ্গা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ফ.ম. জহুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিনের নিষ্ঠা,দায়িত্বশীলতা,নিরলস পরিশ্রম ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে গতকাল তার এ অর্জনকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও সলঙ্গাবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন,শৃঙ্খলা বজায় রাখা, পাঠদানের মানোন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে কাজ করে আসছেন। তার নেতৃত্বে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়গঞ্জ উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও পরিচিতি পেয়েছে। এ অর্জনের পেছনে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।তাদের মতে,জহুরুল ইসলামের ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়া তার দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও নেতৃত্বেরই স্বীকৃতি। এদিকে এ অর্জনে ‘প্রিয় সলঙ্গার গল্প’ ও ‘সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উত্তরকোণ
আ.ফ.ম. জহুরুল ইসলাম জেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত

