সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ পরিদর্শন করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানগড়া পালপাড়ায় গিয়ে তিনি প্রতিমা তৈরির কারিগরদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতিমা নির্মাণের অগ্রগতি এবং পূজার সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, রায়গঞ্জে প্রতিবছর উৎসবমুখর পরিবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদ্যাপিত হয়ে আসছে। এবারও যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। তিনি বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পূজা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি প্রতিমা তৈরির কারিগরদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পূজার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।
উত্তরকোণ
সিরাজগঞ্জে দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ পরিদর্শন

