গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় ইজিবাইক চালক এক প্রতিবন্ধী ব্যক্তিকে মারধর ও জখম করার ঘটনায় দায়েরকৃত পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ মিলন নামের এক স্থানীয় ব্যক্তি। ৩১ আগস্ট সোমবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২৯ আগস্ট বিকেল আনুমানিক ৩টার দিকে একটি মোটরসাইকেল ইজিবাইকের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল চালক লিটন প্রতিবন্ধী ইজিবাইক চালককে মারধর শুরু করেন। এ সময় মিলনের ছেলে জনি বাধা দিলে বিবাদী লিটন ও মো: শাহীনসহ অন্যান্যরা জনি ও তার ভাই বিজয়কে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন এবং স্থানীয়দের সহায়তায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে মো: মিলন আরও দাবি করেন, ঘটনার পর বিবাদী শাহীন উল্টো তাদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও লুটপাটের সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অভিযোগ এনেছেন যা সিসি ক্যামেরার ফুজে প্রমাণ মিলবে যে শাহীনের বাড়িতে যাওয়ার সময় যুবকদের হাতে কোনো দেশীয় অস্ত্র বা লুটপাটের কোনো মালামাল ছিল না। তিনি এই মিথ্যা মামলা ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উত্তরকোণ
বগুড়া সদরে ইজিবাইক চালককে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

