ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার গাবতলী উপজেলার তল্লাতলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিএনপির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি ও বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর নিজস্ব অর্থায়নে তল্লাতলা দাখিলী মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন, তল্লাতলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গাবতলী থানার সাবেক ছাত্রদলনেতা ও যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার তরিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য ও ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল হান্নান সাকিদার, সদস্য জসীমউদ্দীন, শামসুল হক, রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি মনজুরুল ইসলাম, হেলাল উদ্দিন, সহ-সুপার মজিবুর রহমান, গাবতলী মহিলা কলেজের প্রভাষক মিনহাজুল ইসলাম মিন্টু, ও অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মতিন, সাংবাদিক রেজাউল করিম রেজা, দুলাল আকন্দ, শাজাহান আলী মন্ডল, আব্দুল আলিম, লুতু, প্রমুখ।
উত্তরকোণ
গাবতলী তল্লাতলা দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণের ভিত্তি স্থাপন

