স্টাফ রিপোর্টার ঃ ২৮ শে আগস্ট শুক্রবার আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চোখের চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন করা হবে। এই উপলক্ষে ২৭শে আগস্ট বৃহস্পতিবার দুপুরে বগুড়া সুত্রাপুর পৌর হাইস্কুল এন্ড কলেজ মাঠ পরিদর্শন করেন এবং লেন্সসহ ছানি অপারেশন করার জন্য বগুড়া ২৫০শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ মোঃ মজিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহীদ উন নবী ছালাম, কেএম খাইরুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, গাবতলী পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফসহ জেলা বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
বিনামূল্যে রোগীদের চোখের চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশনের জন্য বগুড়া পৌর হাইস্কুল এন্ড কলেজ মাঠ পরিদর্শনে সাবেক এমপি লালু

