উত্তরকোণ

গাবতলীর কাগইল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫টাকা কেজীতে  চাল বিতরণ

গাবতলীর কাগইল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫টাকা কেজীতে  চাল বিতরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৭ আগষ্ট বৃহস্পতিবার বগুড়া গাবতলীর কাগইল বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় জনপ্রতি ৩০কেজী করে ১৫টাকা কেজি দরে চাল (খাদ্য শস্য) বিতরণ উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার সাহাদত হোসেন ও ইউপি সদস্য মুঞ্জুরুল হক মঞ্জু।
এসময় উপস্থিত ছিলেন ডিলার মোঃ রাসেল মিয়া, কাগইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন অর রশিদ হারুন সহ সুবিধাভোগীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। উল্লেখ্য, উক্ত ডিলারের আওতায় সুবিধাভোগী রয়েছে মোট ৭ শত ৩২ জন। অপরদিকে, উক্ত ডিলার এর চাল বিতরণের কার্যক্রম পরিদর্শন করেছেন কাগইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু জাফর সহ ইউপি সদস্য বৃন্দ।

শেয়ার: