উত্তরকোণ

বগুড়ার শেরপুরে বাইসাস মহাসচিবের সঙ্গে উপজেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বগুড়ার শেরপুরে বাইসাস মহাসচিবের সঙ্গে উপজেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

শহিদুল ইসলাম শাওন , শেরপুর( বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সদস্য সংস্থা (বাইসাস) কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেমের সঙ্গে বগুড়ার শেরপুর উপজেলার বাইসাস নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ২৬(আগস্ট) সকালে স্থানীয় একটি হোটেলে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, বাংলাদেশ সদস্য সংস্থা (বাইসাস) শেরপুর উপজেলা শাখার সভাপতি, মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান,১নং ওয়ার্ড সদস্য রুবেল আহমেদ, উপজেলা বাইসাসের সাধারণ সম্পাদক, শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলম মন্ডল,উপজেলা বাইসাসের সাংগঠনিক সম্পাদক, সুঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হাসান,উপজেলা বাইসাসের সহসভাপতি, মির্জাপুর ইউনিয়ন পরিষদের(৪,৫,৬) সংরক্ষিত নারী সদস্যা রোজিনা আক্তার,উপজেলা বাইসাসের নির্বাহী সদস্য, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (৭,৮,৯)চামেলী আক্তার, উপজেলা বাইসাসের নির্বাহী সদস্য, সুঘাট ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানা,বাইসাস উপজেলা কমিটির নির্বাহী সদস্য,মির্জাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মজিবর রহমান প্রমুখ। সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেম সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। আগামীতে সংগঠন আরও গতিশীল করতে উপজেলার সকল ইইপি সদস্যদের এক যোগে কাজ করার আহ্বান জানান। পরে সাংগঠনিক দক্ষতার উপহারস্বরূপ বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড সদস্য উপজেলা শাখার সভাপতি রুবেল আহমেদকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়।

শেয়ার: