উত্তরকোণ

বগুড়ায় বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

বগুড়ায় বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ আগস্ট বিকালে মালতীনগর শহর সমাজসেবা কার্যালয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে অনুদানের চেক এবং উপকারভোগীদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।  অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজকর্মী, উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, দারিদ্র্য বিমোচন এবং স্বাবলম্বী করে গড়ে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদের অনুদান স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে। পাশাপাশি সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে উপকারভোগীরা ক্ষুদ্র ব্যবসা ও কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন।

শেয়ার: