সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক আলম সরকার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, যুগ্ন আহবায়ক মইন প্রধান লাবু, যুগ্ন আহবায়ক আলাউদ্দিন মন্ডল, বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিউল করিম পলাশ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, জুমারবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু তাহের, উপজেলা শ্রমিকদলের সভাপতি জিল্লুর রহমান, আনিসুর রহমান, শামীম হোসেন মন্ডল প্রমুখ।
উত্তরকোণ
সাঘাটায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

