স্টাফ রিপোটার: বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এখন কেবল একটি দলের ম্যানিফেস্টো নয়, এটি দেশের জনগণের প্রত্যাশার প্রতীকে পরিণত হয়েছে। সাধারণ মানুষ একটি স্বনির্ভর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের স্বপ্ন দেখছে।বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ। তাই বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেয়া বিভিন্ন কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে। তিনি বলেন, জনকল্যাণমূলক কাজ ও জনমুখী নীতি বাস্তবায়নই প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক দর্শন। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মতে, জনগণের জীবনমান উন্নয়ন এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনই তার মূল নীতি। এই জনকল্যাণমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে বুধবার (১৯ আগস্ট) আলতাফুনেছা খেলার মাঠে র্যালি পৃবে আলোচলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। সাবেক এমপি লালু আরো বলেন, আজ আমাদের দেশ গড়ার সময় এসেছে। আমরা গুলি খেয়েছি, আমরা জেল খেটেছি, আমরা পালিয়ে থেকেছি, শত শত মামলা মাথায় নিয়ে আমরা দিনের পর দিন আত্মগোপন করে থেকেছি। আল্লাহর রহমতে এই দেশের মানুষের দোয়ায় সেই দিন শেষ। এখন আমাদের মুক্ত বাংলাদেশ, আবার নবরূপে বাংলাদেশ, নবরূপে স্বাধীন বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার বাংলাদেশ, প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশে আমাদের বসবাস। এখন আমাদের কাজ দেশ গড়ার কাজ তারেক রহমানের সঙ্গে থেকে তার সকল নির্দেশ মেনে চলে দেশ গর্ব জাতি গর্ব নিজের জীবন করবো ইনশাল্লাহ। বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলে সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার বিভিন্ন পার্যয়ের নেতৃবৃন্দ।
উত্তরকোণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ-সাবেক এমপি লালু

