গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ১৯ আগষ্ট বুধবার বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক পাড়-কাকড়া গ্রামের মোস্তাফিজার রহমান মোস্তা’র ছেলে মেজবাউর রহমান এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়ায় তাকে শুভেচ্ছা উপহার (নগদ অর্থ) প্রদান করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল করিম, তরিকুল ইসলাম পিন্টু, নেপালতলী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সুমন মিয়া, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা নজরুল ইসলাম, ইমরান হোসেন, আরমান হোসেন, রামেশ্বরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কুদ্দুস, মেজবাউর রহমানের মা মোছাঃ শাহানা আক্তারসহ পরিবারের সদস্যবৃন্দ প্রমূখ।
উত্তরকোণ
সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তা’র পুত্র মেজবাউরকে উপহার প্রদান করলেন সাবেক এমপি লালু

