উত্তরকোণ

সারিয়াকান্দিতে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে নৌযান শুমারি প্রচারণা শুরু

সারিয়াকান্দিতে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে নৌযান শুমারি প্রচারণা শুরু

সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধি: দেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সকল নৌযানের সঠিক ডাটাবেজ তৈরির লক্ষ্যে দেশব্যাপী শুরু হতে যাওয়া ‘নৌযান শুমারি ২০২৬’-এর প্রচারণায় বগুড়ার সারিয়াকান্দিতে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে বগুড়া জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও সারিয়াকান্দি উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুমারির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে তথ্য প্রদানে উদ্বুদ্ধ করার অংশ হিসেবে (১৯ আগস্ট) সকালে এই র‍্যালির আয়োজন করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়। পরে এটি যমুনার নদীর কালীতলা ঘাটে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র‍্যালিতে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম,বগুড়া জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সোহেল রানা,সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ,মৎস্য কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন,শাজাহানপুর পরিসংখান অফিসার শফিকুল,গাবতলী পরিসংখান অফিসার জান্নাতুল মাওয়া, বগুড়া পরিসংখ্যান কর্মকর্তা শাফিউল ইসলাম, নন্দিগ্রাম পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম,সারিয়াকান্দি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হামিদুল রহমান,উপজেলা শিক্ষা অফিসার মাহতাবুর রহমান, সমাজসেবা অফিসার আঃ আলীম,মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন,নৌযান শুমারির জোনাল অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট থেকে শুরু হওয়া এই শুমারিতে বগুড়া জেলায় মোট ৩৬ জন গণনাকারী মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করবেন। তারা ইঞ্জিনচালিত নৌযানের তথ্য সংগ্রহ করবেন বলে জানা গেছে।

শেয়ার: