উত্তরকোণ

ভোগডাঙ্গায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ভোগডাঙ্গায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম।। ‘যুব সমাজ বাঁচাও দেশ বাঁচাও’ মাদক নয় জীবন চাই’ এই স্লোগান নিয়ে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়ায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মোল্লাপাড়া সহ আশপাশের গ্রামবাসীর উদ্যোগে এবং ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানের সার্বিক সহযোগিতায় মোল্লাপাড়া গ্রামে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক, রাজনীতিবিদ, ছাত্র, যুবক সহ নানা বয়সের ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, আলহাজ্ব সাইদুর রহমান চেয়ারম্যান, মাহমুদুল ইসলাম , প্রমুখ। বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করছে। তাই নিজ পরিবারকে মাদক সেবন থেকে মুক্ত রাখতে হবে। মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করতে হবে। বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।সবাই যার যার পাড়া মহল্লা থেকে মাদকমুক্ত আন্দোলন গড়ে তুলতে হবে। আর এজন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে যুব সমাজ। তাই মাদক প্রতিরোধে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

শেয়ার: