1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ, অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ

  • সম্পাদনার সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে সাংবাদিক পরিচয় দিয়ে এক অটোচালকের কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে পাভেল ইসলাম মিমুল (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মহানগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী অটোচালক মোঃ মুঞ্জুর (৩৭)।
অভিযোগ সূত্রে জানা যায়, মুঞ্জুুর মহানগরীর কাজলা এলাকার অকট্রয় মোড় জামরুল তলা (বিলপাড়া) এলাকার বাসিন্দা এবং পেশায় রিকশাচালক। ব্যক্তিগত প্রয়োজনে তিনি কাটাখালী থানা এলাকার বাসিন্দা মোঃ সাকিলের গ্যারেজে তার মহাজনের ব্যাটারিচালিত অটো বন্ধক রেখে ২৫ হাজার টাকা ধার নিয়েছিলেন।
পরে গত (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে তিনি অটোটি ছাড়িয়ে আনার জন্য বোয়ালিয়া থানার তালাইমারী বাবর আলী সড়ক এলাকার বাসিন্দা মোঃ পাভেল ইসলাম মিমুলের সহযোগিতা চান। অভিযোগে বলা হয়, মিমুল নিজেকে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে মঞ্জুরকে আশ্বস্ত করেন, তিনি টাকা দিয়ে অটোটি ছাড়িয়ে আনবেন।
এ সময় কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে মুঞ্জুর নগদ ২৫ হাজার টাকা মিমুলের হাতে তুলে দেন। তবে গভীর রাত পর্যন্ত অপেক্ষার পরও মিমুল অটো নিয়ে ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরদিন ২২ মে রাত সাড়ে ৮টার দিকে মুঞ্জুর ফোন দিলে অভিযুক্ত মিমুল কাজলা অকট্রয় মোড়ে এসে টাকা ফেরত না দেওয়ার কথা জানিয়ে প্রকাশ্যে গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে মুঞ্জুরের স্ত্রী বাবার বাড়ি থেকে ঋণ নিয়ে ২৫ হাজার টাকা সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে মহাজনকে সঙ্গে নিয়ে বন্ধক রাখা অটোটি ছাড়িয়ে আনেন মুঞ্জুর। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত মিমুল এখন সরাসরি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এ ঘটনায় তিনি মতিহার থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন। জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, ভুক্তভোগী অটো চালকের দায়ের করা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies