1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ৮

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় সংঘটিত একটি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটনের দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) ধারাবাহিক অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় ছিনতাইকৃত অটোরিকশা, চারটি ব্যাটারি ও ব্যাটারি খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ ওমর ফারুক বাবু (৪৩), মোঃ সেলিম (৩৫), মোঃ সুজন (৩৬) ও রাহেনুল হক (৪৫)। এর আগে গত ১৫ মে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো: মোঃ তানভীর রানা প্রান্ত (২২), মোঃ শামীম (৩৫), মোঃ রাব্বি (২০) ও মোঃ নূর আলম (২৫)। বুধবার দুপুর ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।  মুখপাত্র বলেন, নিহত মামুনুর রশিদ গত (২ মে) বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকাল ৭টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দামকুড়া থানা পুলিশ জোতরাবোন উত্তরপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ বাবুল বাদী হয়ে দামকুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে পুলিশ জানতে পারে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা মামুনুর রশিদকে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর রাজশাহী মহানগর ডিবি পুলিশের একটি দল ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ আলী মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিকশাসহ চারজনকে গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্য মতে গত ৪৮ঘন্টায় আরও চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আটজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies