মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর কাটাখালী থানাধীন পূর্বখানপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারি । বুধবার (১৪ মে) দুপুরে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পূর্বখানপুর এলাকার পদ্মা নদীর চরের ঝাউ বনে অভিযান পরিত্যক্ত অবস্থায় ৩ হাজার ৩০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যপারে পলাতক মাদক কারবারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
উত্তরকোণ
রাজশাহী সীমান্তে বিপুল পরিমান ট্যাপেনটাডল জব্দ

