উত্তরকোণ

রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে ছাড়পত্রবিহীন ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিএসটিআই’র ছাড়পত্র ছাড়াই শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপালিশ ও স্কিন পাউডারসহ বিভিন্ন কসমেটিকস পণ্য বিক্রয় ও বিতরণের দায়ে নিউমার্কেট এলাকার সুমন এন্ড ব্রাদার্সকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া থিম ওমর প্লাজায় অবস্থিত লিরা ইমপোর্ট নামের প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে বিএসটিআই সূত্রে জানা গেছে।

শেয়ার: