উত্তরকোণ

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার-১

বাগমারায় বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার-১

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাগমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অ্যালকোহল-সহ মোঃ আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২ মে) রাত ১১টার দিকে উপজেলার ভবানীগঞ্জ এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । এ সময় তার কাছ থেকে ১,২৬০ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়।  গ্রেফতার মোঃ আমিনুল ইসলাম বাগমারা উপজেলার ধানগাছি এলাকার বাসিন্দা।
রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানাধীন ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১,২৬০ বোতল অ্যালকোহল-সহ মোঃ আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।  জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে অবৈধ অ্যালকোহল সংগ্রহ করে বাগমারাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছে। এছাড়াও জব্দকৃত অ্যালকোহল বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলো বলেও তিনি স্বীকার করেন। এ ঘটনায় গ্রেফতার আমিনুলের বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বাগমারা থানা পুলিশ।

শেয়ার: