উত্তরকোণ

রাসিক প্রশাসকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাসিক প্রশাসকদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: দেশের ৯টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। বুধবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনগুলোর চলমান কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং নগর ব্যবস্থাপনা আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সভায় বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা নিজ নিজ এলাকার সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নাগরিক সেবা সহজ ও কার্যকর করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার: