উত্তরকোণ

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

আবারও রাজশাহী বিভাগীয় স্কেটিং প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা

শনিবার ১১ এপ্রিল ২০২৬ বিকেল ৪ ঘটিকায় রাজশাহীর ভদ্রা পার্কে রাজশাহী স্কেটিং একাডেমির আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্কেটিং প্রতিযোগিতায় সর্বোচ্চ মেডেল জিতে আবারও বিভাগীয় চ্যাম্পীয়ন হয়েছে বগুড়া জেলা। প্রতিযোগিতায় মোট ৮টি আলাদা আলাদা গ্রুপে মোট ২৪টি মেডেল জয়ের লড়াইয়ে অংশগ্রহণ করে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রায় দেড় শতাধিক স্কেটার। উক্ত স্কেটিং প্রতিযোগীতায় বগুড়া রোলার স্কেটিং ক্লাব ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাব অংশগ্রহণ করে ২৪টি মেডেলের মধ্যে ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রঞ্জসহ মোট ১০টি মেডেল জিতে সর্বোচ্চ মেডেল জয়ের রেকর্ড গড়ে।

বগুড়ার মেডেলজয়ীরা হলেনঃ
জুনিয়র বালক গ্রুপ থেকে মোঃ স্বরণ (স্বর্ণ পদক), ইয়্যূথ বালক গ্রুপ থেকে মোঃ আদিয়্যাত ইসলাম দুরন্ত (স্বর্ণ পদক), জুনিয়র বালিকা গ্রুপ থেকে জাফনুন আলম মারিয়া (স্বর্ণ পদক) এবং ইয়্যূথ বালিকা গ্রুপ থেকে প্রকৃতি সরকার (স্বর্ণ পদক) অর্জন করে। শিশু বালক গ্রুপ থেকে আবরার হোরাইরা নিলয় (রৌপ্য পদক), শিশু বালিকা গ্রুপ থেকে শার্লিন জারা (রৌপ্য পদক), ও ইয়্যূথ বালক গ্রুপ থেকে ফুয়াদ হাসান (রৌপ্য পদক) অর্জন করে। শিশু বালিকা গ্রুপ থেকে সাবরিনা আক্তার (ব্রঞ্জ পদক), জুনিয়র বালিকা গ্রুপ থেকে মাহি ইসলাম রোজা (ব্রঞ্জ পদক), ও ইয়্যূথ বালিকা গ্রুপ থেকে নিশাত হোারইরা (ব্রঞ্জ পদক) অর্জন করে। উক্ত প্রতিযোগীতায় রাজশাহী জেলা ৩টি (স্বর্ণ পদক), ৩টি (রৌপ্য পদক) ও ২টি (ব্রঞ্জ পদক)সহ মোট ৮টি পদক অর্জন করে এবং নওগাঁ জেলা ১টি (স্বর্ণ পদক), ২টি (রৌপ্য পদক) ও ৩টি (ব্রঞ্জ পদক)সহ মোট ৬টি পদক অর্জন করেছে। উক্ত বিভাগীয় স্কেটিং প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এস এম তুহিনুর আলম, চেয়ারম্যান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর তারেক হাসান আল মাহমুদ, অধ্যাপক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাবুল ইসলাম, চিপ কমান্ডেন্ট বাংলাদেশ রেলওয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী স্কেটিং একাডেমীর পরিচালক সাজ্জু হোসেন। খেলাটি পরিচালনা করেন বগুড়া রোলার স্পোর্টস একাডেমী ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত ও নওগাঁ স্কেটিং একাডেমীর প্রশিক্ষক শাহীদুন নবী।

শেয়ার: