উত্তরকোণ

রেজাউল করিম বাদশা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল

রেজাউল করিম বাদশা সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে ১০ এপ্রিল শুক্রবার বাদ আসর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পিভি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবুর রহমান হারেছ, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুল আহমেদ খান রুবেল,

জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাইন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উল নবী সালাম, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. জহুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাও. আব্দুল্লাহ।

শেয়ার: