গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউইন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বগুড়ার উন্নয়নকে ত্বরান্বিত রাখতে জাতীয় সংসদ বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট দিন।
তিনি আরো বলেন, রেজাউল করিম বাদশা’র জন্ম বগুড়ায়। তিনি বিএনপি’র পেটের একজন সন্তান। বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। মুখে যা বলে তা বাস্তবায়ন করে। ইতিমধ্যে হতদরিদ্রদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আগামী দিনেরও এ সকল উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকবে। এমনকি দেশের উন্নয়নের লক্ষে নানা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ৪ এপ্রিল শনিবার ৪১-বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের রবিবাড়িয়া পশ্চিমপাড়া-পূর্বপাড়া ও শ্যামবাড়ীয়া গ্রামে গণসংযোগ শেষে রবিরাড়িয়া’তে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হোসাইনুল করিম হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন। এতে আরো বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির ক্রীড়া সম্পাদক আরিফুর রহমান দীপন, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাজেদুর রহমান স্বপন, প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন, নান্নু মিয়া, আজমল হোসেন বাবু, আব্দুল করিম, সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল রহমান হান্নান, গাবতলী উপজেলার যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, বগুড়া শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লেমন, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা সাহাদাত জ্জামান রাজু, শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদল নেতা বিপ্লব মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়া, আব্দুল কুদ্দুস সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
উত্তরকোণ
বগুড়া-৬ উপ-নিবাচনে বিএনপির প্রার্থী বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু

