উত্তরকোণ

বগুড়া-৬ উপ-নিবাচনে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু

বগুড়া-৬ উপ-নিবাচনে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু বলেছেন, আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে রেজাউল করিম বাদশাকে ধানের শীষ মার্কায় ভোট দিন। বগুড়ার উন্নয়নে আগামী ৯ এপ্রিল-২৬ ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে বাদশা কে সংসদ সদস্য নির্বাচিত করতে হবেন।
তিনি আরো বলেন, রেজাউল করিম বাদশা’র জন্ম বগুড়ায়। তিনি বিএনপি’র পেটের একজন সন্তান। বিএনপি দেশ-মানুষের কল্যাণ এর রাজনীতিতে বিশ্বাসী। ১ এপ্রিল বুধবার ৪১-বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে এমপি পদপ্রার্থী রেজাউল করিম বাদশা’র পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের শেখপাড়া ও ফকিরপাড়া-দক্ষিণ পূর্বপাড়া-মন্ডলপাড়া গ্রামে গণসংযোগ শেষে শেখপাড়া ইসলামী দাখিল মাদ্রাসার মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হোসাইনুল করিম হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, সাজেদুর রহমান স্বপন, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন, বিএনপি নেতা আজমল হোসেন বাবু, সোহেল প্রাং, ছালেক উদ্দিন, শাহজাহান আলী, আব্দুল করিম, বগুড়া শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লেমন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, যুবদল নেতা আব্দুল মতিন, শাহীন প্রাং, স্বপন মন্ডল, আরিফুল ইসলাম, আব্দুল সালাম, বরকত আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কুদ্দুস কাজী, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, মেহেদুল ইসলাম, সিয়াম হাসান, মৎস্যজীবী দলনেতা রাহিম ইসলাম, শ্রমিকদল নেতা শহিদুল ইসলাম, তাঁতি দল নেতা মাসুদ রানা, মোঃ লিটন, রাকিব হাসান সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। এরপূর্বে ধানের শীষ মার্কার গণসংযোগ কালে শেখপাড়া-মন্ডলপাড়া গ্রামের অসুস্থ যুবদল কর্মী আমিনুল ইসলাম কে দেখতে গিয়ে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার‌ লালু।

শেয়ার: