1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলায় নিহত শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানী তেহরানে আয়োজিত এই জানাজায় ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি এবং আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিকে দাফন করা হয়। এছাড়াও এখানে নিহত হওয়া অনেক নৌবাহিনীর সদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাতে জানা গেছে, জানাজায় সরকারি কর্মকর্তা ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নিয়ে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। তাসনিম নিইজের প্রতিবেদন অনুযায়ী, ১৭ মার্চ তেহরানে ইসরাইলি বিমান হামলায় আলী লারিজানি তার ছেলেসহ নিহত হন। একই ধরনের আরেকটি হামলায় বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলেইমানিও নিহত হন।এছাড়া, ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ডেনা ডেস্ট্রয়ারের নিহত নাবিকেদের জানাজাও এই অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক ব্যক্তির হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে বলে দাবি করা হয়। এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে পাল্টা আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। সূত্র: তাসনিম নিউজ, আলজাজিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies