1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে দেশবাসীকে রক্ষার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে সারাদেশে প্রতি শনিবার এ অভিযান পরিচালিত হবে।
তিনি বলেন, রাজশাহীর প্রাচীন বারনই নদীর খাল পরিষ্কারের মাধ্যমে স্থানীয় মানুষকে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে এ কর্মসূচির সূচনা করা হয়েছে। নিয়মিতভাবে খাল, ডোবা ও জলাশয় পরিষ্কার রাখলে মশার বংশবিস্তার কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।
ভূমিমন্ত্রী আরও বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় খাল খননের মাধ্যমে দেশে মৎস্য চাষ বৃদ্ধি, কৃষি জমিতে সেচ সুবিধা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছিলেন। সেই কর্মসূচির ধারাবাহিকতা রক্ষায় বর্তমান উদ্যোগগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies