1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ৭৭৭ কোটি টাকার নির্মাণকাজে ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবির অভিযোগ ওঠার পর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়রে (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে অপসারণে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে সচেতন রাজশাহীবাসী। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। তবে একই দিন সংবাদ সম্মেলন করে সব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি। রামেবির স্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন অবকাঠামো নির্মাণে সম্প্রতি ছয়টি প্যাকেজে ৭৭৭ কোটি টাকার দরপত্র আহ্বান করেন প্রকল্প পরিচালক (পিডি) ও ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক। অভিযোগ উঠেছে, এসব কাজ পাইয়ে দিতে ঠিকাদারের কাছ থেকে ৯ শতাংশ কমিশন দাবি করা হয়েছে। জেনিট কর্পোরেশনের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপুর দাবি, দরপত্র প্রক্রিয়ার মাধ্যমেই তাকে কাজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এর বিনিময়ে ৯ শতাংশ কমিশন চাওয়া হয়। এ অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে রাজশাহীতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং বিভিন্ন মহল থেকে ভিসির অপসারণ দাবি ওঠে। বুধবার বেলা সাড়ে ১১টায় সচেতন রাজশাহীবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান বলেন, তিন দিনের মধ্যে ভিসি জাওয়াদুল হককে অপসারণ করতে হবে, অন্যথায় তার দপ্তর ঘেরাও করা হবে।
তিনি অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই ভিসি নানা অনিয়মে জড়িত। ক্যাম্পাসের কয়েক হাজার গাছ কাটা, গাছের আম লুট এবং শত কোটি টাকার গাছ নামমাত্র মূল্যে একটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার ভাষ্য, এখন আবার ৭৭৭ কোটি টাকার কাজ দিতে ৯ পার্সেন্ট কমিশন চেয়েছেন। দুর্নীতিগ্রস্ত এই ভিসিকে দ্রুত অপসারণ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। কর্মসূচিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন অভিযোগ করেন, উপাচার্য অতীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দুর্নীতি করেছেন এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গেও জড়িত। তিনি দাবি করেন, সম্প্রতি একজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে যার সনদ নিয়েও প্রশ্ন রয়েছে। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আসলাম-উদ-দৌলা, সালাহউদ্দিন মিন্টু ও শফিকুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। অভিযোগ ওঠার পর বুধবার সকালে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক। তিনি বলেন, যে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তারা এখনো রামেবির কোনো কাজ করেনি। তাদের কাছে ঘুষ চাওয়ার প্রশ্নই আসে না। তার দাবি, সব দরপত্র প্রক্রিয়া নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে এবং তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি কোনো অনিয়ম করিনি বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ঠিকাদারী কাজ সংক্রান্ত সংবাদের সংবাদের বিষয়ে মামলা করবেন কি না? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন, বিষয়টি তারা দেখছেন।
অভিযোগ-প্রতিআভিযোগের মধ্যে রাজশাহীতে উত্তেজনা বাড়ছে। তিন দিনের আল্টিমেটামের পর প্রশাসন কী পদক্ষেপ নেয়, সে দিকে নজর স্থানীয়দের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো লিখিত তদন্ত কমিটি গঠনের ঘোষণা এখনো দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies