উত্তরকোণ

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ নেই : আইএইএ

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ নেই : আইএইএ

জাতিসঙ্ঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফিয়াল গ্রোসি বলেছেন, সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনোকিছুর ইঙ্গিত তারা পাননি। তিনি জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেহরান গবেষণা রিঅ্যাক্টর বা অন্যান্য পারমাণবিক জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো লক্ষণ নেই। তিনি জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেহরান গবেষণা রিঅ্যাক্টর বা অন্যান্য পারমাণবিক জ্বালানি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো লক্ষণ নেই। সংস্থাটির গভর্নর বোর্ডে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক অ্যাটমিক অ্যানার্জি এজেন্সি বা আইএইএ ইরানের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছিল, তবে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। আইএইএ-তে ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বিবিসিকে জানিয়েছেন, রোববার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি। ইরানের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা নিহত : দাবি ইসরাইলের নতুন এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ইসরাইলবিষয়ক উপমন্ত্রী সাইয়েদ ইয়াহিয়া হামিদিকে হত্যা করেছে। বিবৃতিতে আরো বলা হয়, গোয়েন্দা বিভাগের প্রধান জালাল পোর হোসেইনসহ আরো কয়েকজন নিহত হয়েছেন। তবে তাদের কখন, কিভাবে বা কোথায় হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইডিএফ আরো দাবি করেছে, অল্প কিছুক্ষণ আগে তেহরানে ইরানের গোয়েন্দা সদরদফতরে আবারো হামলা চালানো হয়েছে।সূত্র : বিবিসি

শেয়ার: