আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সূত্রাপুর এলাকায় অবস্থিত সকল ফ্লাটবাসাতে গিয়ে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।লিফলেট বিতরণকালে সাবেক এমপি লালু বলেন, স্বৈরচার হাসিনা ভোটের অধিকার হরণ করেছিল। ছাত্র-জনতার আন্দোলনে হাসিনার পতনের পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। ভোটারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বগুড়া সদর আসনে আপনারা তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করুন। বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই। তারেক রহমান প্রধামন্ত্রী হলে বগুড়াবাসিকে আর উন্নয়ন বঞ্চিত থাকতে হবে না। ১৯৯৬সাল থেকে ২০০৭সাল পর্যন্ত তারেক রহমান এ এলাকায় ছিলেন। এলাকার বয়স্ক মুরুরিরা দেখেছেন। আমরা আশা করি এই এলাকায় ভেটের রেভিলেশন হবে। সব বয়সের মানুষ তারেক রহমানকে ভোট দিবে। আমরা ঘরে ঘরে যাচ্ছি, হ্যান্ডবিল দিয়ে ভোটারদেরকে তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন, সাবেক মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম রঞ্জনা, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফয়সাল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থ বিষয়ক সম্পাদক এলিন, শহর যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ রাইম হাসান, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিজভী হাসান, সদস্য সচিব, মিজানুর রহমান মিঠু, শ্রমিক দলের সভাপতি প্লটু, ওয়ার্ড যুবদলের নেতা রেজাউল, হেলাল, হাসান, রাফি, মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা, কামাল, ছাত্রদল নেতা মোঃ রাফিদসহ নেতাকর্মীরা।
