1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানে পক্ষে কোকোর স্ত্রীর উঠান বৈঠক ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল ফেব্রুয়ারির নির্বাচন দেশের বাঁক পরিবর্তনের : শফিকুর রহমান নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এক রাতে জুয়েলারি দোকানসহ ৩টি দোকানে চুরি অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে ইসিকে অবহিত করা হয়েছে : নজরুল ইসলাম বগুড়ায় শহর যুবদলের উদ্যোগে নির্বাচণী প্রচারণায় ব্যানার ফেস্টুন, পোস্টার বিতরণ নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই-ইসি সানাউল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু বগুড়ার শেরপুরে মা ভবানীর মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবে ভক্তদের ঢল

১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি-সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। আপনাদের ১২ ফেব্রুয়ারি প্রমান করে দিতে হবে বগুড়ায় ধানের শীষ ছাড়া অন্য কোন মার্কায় ভোট নাই। বিএনপির ‘ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। ১ ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডে বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গনসংযোগ করেন বিকাল চার টায় ৯নং ওয়ার্ডে বটতলা হিন্দুপাড়ায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথা বলেন তিনি। সাবেক এমপি লালু আরো বলেন, আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যারা বিএনপি করি, আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে যে ধর্মেরই হোক, বাংলাদেশের নাগরিক। কে কোন ধর্মের সেটা আমাদের কাছে মুখ্য নয়। আমাদের কাছে জাত-পাত মুখ্য নয়। আমাদের কাছে মুখ্য হচ্ছে সেই বাংলাদেশের মানুষ। তিনি আরো বলেছেন, আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে চাই। সে কারণেই আমরা যদি দেশে জনগণ শাসন কায়েম করতে পারি, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি, কল্যাণকর সরকার প্রতিষ্ঠা করতে পারি তাহলেই দেশ এবং জনগণের প্রকৃত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে। এবং আগামী নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে দেশে নারী ও কৃষকদের সহযোগিতার কথা বলেছেন।

৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আজিজুল হক মঞ্জু’র সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন। আরো বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহ-সভাপতি সোবাহান মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, ক্রীয়া সম্পাদক শফিকুল ইসলাম বাবু, বিএনপি নেতা রাসেল সরকার, লিটন মিয়া, আতিকুর ইসলাম আতিক, মন্টু মিয়া, দুলাল মিয়া, শহর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন ডন, জেলা ছাত্রদল নেতা নাছিরুজ্জামান মামুন অভি, উৎসব, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুবদল নেতা মিল্টন হোসাইন, মহিলা দলনেত্রী রস্নী আক্তার, জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল বগুড়া জেলা শাখার সভাপতি জহির রায়হান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, মৎস্যজীবী দলনেতা ওহাব হোসেন, ছাত্রদল নেতা মাহিম সরকার, স্থানীয় মিনাল সরকার সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies