1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন-সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোটার: বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছিলেন। বিগত সময়ে আপনারা কেউ সঠিক কথা বললে পারেননি। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যে দল সবসময় ইসলাম ও ইমাম-মোয়াজ্জিমদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে প্রথম “বিসমিল্লাহ” সংযোজন করেছিলেন। বিএনপি আগামীদিনে ক্ষমতায় এলে অবশ্যই ইমাম ও মোয়াজ্জেমদের সকল সুযোগ-সুবিধা প্রদানে চেষ্টা করা হবে। ১৪ নভেম্বর শনিবার বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়ন ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় মোস্তাইল ঈদগাহ মাঠে ইমাম ও মোয়াজ্জিমদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় ইমাম এটিএম খলিলুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান অটল, উপজেলা বিএনপির সদস্য এমরান হোসেন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, ইমাম ও মোয়াজ্জিমদের মধ্যে জহুরুল ইসলাম, নুরুল ইসলাম আব্দুর রউফ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী, খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, যুবদল নেতা মিল্টন হোসাইন, রঞ্জু মিয়া, জাহিদুল ইসলাম গিট্টু, রাজিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম সবুজ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহন সহ বিএনপি ও অঙ্গদলের এবং স্থানীয় ইমাম ও মোয়াজ্জিমগন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies