1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বগুড়া-৭ বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ তারেক রহমান মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

  • সম্পাদনার সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার প্রদশিত হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করার ঘোষণায় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। বগুড়া-৭ (গাবতলী–শাহজাহানপুর) আসনে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে লড়বেন দলের পক্ষ থেকে এমন আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই বগুড়া জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস শুরু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণার পরপরই বগুড়ায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় বরাবরই বগুড়া বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে এই জেলার দুটি আসনে (বগুড়া-৬ ও বগুড়া-৭) নির্বাচনে অংশ নিয়ে কখনও পরাজিত হননি। ঐতিহ্যবাহী এই নির্বাচনী এলাকায় এবার তাঁর সঙ্গে পুত্র তারেক রহমানের মনোনয়ন নিশ্চিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মনোনয়ন ঘোষণার পর সোমবার রাত ৮টায় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে এক আনন্দ মিছিল দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সাতমাথা প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে রেজাউল করিম বাদশা এই মনোনয়নকে “বগুড়ার সর্বস্তরের মানুষের জন্য খুশির সংবাদ” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “এই খবর পাওয়ার পরপরই তারেক রহমানকে টেলিফোন করে বগুড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি বগুড়াবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবে। আমরা আশা করছি, বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হবেন।” এই মুহূর্ত থেকেই ধানের শীষের পক্ষে কাজ শুরু করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies