আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের মাতা মরহুমা ফেরদৌসী বেগমের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করা হয়েছে। ৩ আক্টোবর শুক্রবার বাদ জাম্মার নামাজ শেষে গাবতলীর পদ্মপাড়াতে পরিবারিক কবরস্থানে মরহুমা ফেরদেীসী বেগমের আত্মার মাগফেরাত কামনায় করা হয়। এতে দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, কর্ণেল (অবঃ) মোঃ জগলুল আহসান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, ক্রিড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য আল-আমিন, জেলা যুবদলের সহ-সভাপতি তাজমিলুর রহমান বিচিত্রা, সবুজ দেওয়ান। দোয়া ও মোনাজাত করেন মাওলানায় আতিউল্লাহ নিজামী।
উত্তরকোণ
রুমনের মাতা মরহুমা ফেরদৌসী বেগমের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত

