শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়া শহরের মালতীনগর বারোয়ারী পূজামন্ডপ পরিদর্শন ও বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টায় মালতীনগরে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা পূর্জা মন্ডপ পরিদর্শনে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের হতে পুরস্কার তুলেদেন। এতে বক্তব্য রাখেন মালতীনগর বারোয়ারী মন্দিরের দুর্গাপূজা কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, খন্দকার মোহাম্মদ খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, মন্দির কমিটির সভাপতি তাপস কুমার দাস, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস উদ্ধার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারন সম্পাদক এম আর হাসান পলাশ, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সানজিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু আশা সিদ্দিকী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, শহর ছাত্রদরের সাংগঠনিক সম্পাদক আনর্ব, ছাত্রনেতা অভি, নাহিদ, প্রান্ত, যুবনেতা মমিন, রাজিব, প্রমুখ । প্রতিযোগিতার বিষয় ছিল গীতাপাঠ, উলুধ্বনি, শঙ্খধ্বনি ও প্রদীপ প্রজ্জ্বলন।
উত্তরকোণ
মালতীনগর বারোয়ারী পূজামন্ডপ পরিদর্শন ও বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

