উত্তরকোণ

বগুড়া জেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের নব-নির্বাচিত কমিটি শপথ ও অভিষেক

বগুড়া জেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের নব-নির্বাচিত কমিটি শপথ ও অভিষেক

বগুড়া জেলা রিক্সা-ভ্যান শ্রমিক দলের নব-নির্বাচিত কমিটি শপথ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮শে সেপ্টেম্বর রবিবার সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তন বগুড়া জেলা জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান শ্রমিক দল রেজি নং-রাজঃ ২১৪৫ এর নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলার শ্রমিক দলের সভাপতি ও রিক্সা-ভ্যান শ্রমিক দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ বক্তা বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বগুড়া শহর শ্রমিক দলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু। সাদেক আলী, আহসান সাব্বির সোহাগ, মাফরুজ্জামান ওমেক্স এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এস আলম, আজিজুল হক রাজা, আফজাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, আব্দুল মোমিন। আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর শ্রমিক দলের আহবায়ক নুরুল হুদা, শ্রমিক নেতা মহিদুল ইসলাম, আব্দুস সোবহান পুটু, বাবলু মন্ডল, সেলিম মন্ডল, মুন্না, পল্টু শেখ, সিদ্দিক আশা, রিপন মিয়া, মনিরুজ্জামান মনির, জিল্লুর রহমান, বনি আমিন, শাহাদ হোসেন, আশাদুল ইসলাম, মিজানুর রহমান, বেলাল মীর, সাজেদুর রহমান সাজু, আল আমিন হোসেন, দিদার হোসেন, আশরাফুল ইসলাম পুটু, মিজানুর রহমান মিজান, আনোয়ার হোসেন, রাজু মিয়া রিক্সা—ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক বিএম বকুল, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দ ।

শেয়ার: