উত্তরকোণ

শাজাহানপুরে ২১ হাজার তাল বীজ রোপণ উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

শাজাহানপুরে ২১ হাজার তাল বীজ রোপণ উদ্বোধন করলেন সাবেক এমপি লালু

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ এসো গাছ লাগাই..পরিবেশ বাঁচাই..তাল বীজ রোপণ করি..বাবুই পাখীর আবাসগড়ী শ্লোগানকে সামনে রেখে ২৮শে সেপ্টেম্বর-২৫ রবিবার বগুড়ার শাহজাহানপুর আমরুল ইউনিয়নের নগরহাট ইসলামীয়া দারুল হাদিস সালাফিয়া হাফেজিয়া মাদ্রাসা সড়কে তাল বীজ রোপণ শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এরপর শাহজাহানপুরের নয়মাইল টু সোনায়হাটা সড়কে ২১হাজার তালবীজ রোপণ উদ্বোধন শেষে স্থানীয় নেতা-কর্মী ও এলাকার সূধীজনদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি লালু। স্থানীয় সমাজসেবক কৃষিবিদ ও সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুর রহমান এর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন মোল্লা, সদস্য শফিকুল ইসলাম শফিক, জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম শফিক, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা বাদশা সরকার, ডাঃ আব্দুল গোফফার, যুবদল নেতা রহমত আলী, রিয়াজুল ইসলাম সবুজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

শেয়ার: