উত্তরকোণ

নন্দীগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উদযাপিত

নন্দীগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উদযাপিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
২৮শে সেপ্টেম্বর (রবিবার) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়। ওই সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সাংবাদিক মামুন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষ্যে গরু, ছাগল, ভেড়াসহ অন্যান্য প্রাণীদের জলাতঙ্ক ভ্যক্সিন প্রদান করা হয়!

শেয়ার: