উত্তরকোণ

সোনালী ব্যাংক পিএলপি বাগবাড়ী উপ-শাখার শুভ উদ্বোধন

সোনালী ব্যাংক পিএলপি বাগবাড়ী উপ-শাখার শুভ উদ্বোধন

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৮শে সেপ্টেম্বর রবিবার সকালে ১০টায় বগুড়ার গাবতলী নশিপুরে মামুন টাওয়ার বাগবাড়ীতে সোনালী ব্যাংক পিএলসি উপ-শাখার শুভ উদ্বোধন ও আলোচনা সভা সোনালী ব্যাংক বগুড়া শাখার জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ এক্সিকিউটিভ অফিসার শওকত আলী খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু সাঈদ, ডেপুটি জেনারেল ম্যানেজার সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর’স সেক্রেটারিয়েট সৈয়দ মোঃ তৌহিদুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন) ফারুক হাসান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী মডেল থানার ইনচার্জ ওসি সেরাজুল হক, সোনালী ব্যাংক বগুড়া সাউথ শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম সিদ্দিকী, বাগবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, সোনালী ব্যাংক গাবতলী শাখার ম্যানেজার রাসেলুর রহমান প্রমূখ।

শেয়ার: