বগুড়া সাংস্কৃতিক ফোরামের আয়োজনে লালনকন্যা ফরিদা পারভীন, সংস্কৃতজন রেজাউল বারী ঈসা এবং নাট্য অভিনেতা ও রুপসজ্জা শিল্পী মোঃ আইয়ুব উদ্দিন এর স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় বগুড়া ইয়্যূথ কয়্যার কার্যালয়ে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন বগুড়া সাংস্কৃতিক ফোরামের আহবায়ক তৌফিকুল আলম টিপু। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব ও উচ্চারণ একাডেমির পরিচালক শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত শিল্পীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কবি ও সংগঠক ইসলাম রফিকের সঞ্চালনায় শোকসভায় প্রয়াত শিল্পীদের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, সুরতীর্থ সঙ্গীত একাডেমির পরিচালক শিল্পী এস এম বেলাল হোসেন, বগুড়া ইয়্যূথ কয়্যারের সদস্য শিল্পী মোঃ ময়নুল ইসলাম উজ্জ্বল ও শিল্পী মোঃ আরিফুর রহমান দিপন, বগুড়া লেখক চক্রের সদস্য কবি সিকতা কাজল, হিন্দোল একাডেমির সভাপতি জুলফিকার আলী সুইট, বগুড়া থিয়েটারের সদস্য নাট্য অভিনেতা রবিউল করিম হৃদয় এবং সুরের ছোঁয়া সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক শিল্পী তানভীর আলম তন্ময়।
উত্তরকোণ
বগুড়া সাংস্কৃতিক ফোরামের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত

