উত্তরকোণ

গাবতলীতে তারেক রহমানের প্রদত্ত নগদঅর্থ ক্যান্সার রোগীদের হাতে তুলে দিলেন বগুড়া জেলা যুবদল

গাবতলীতে তারেক রহমানের প্রদত্ত নগদঅর্থ ক্যান্সার রোগীদের হাতে তুলে দিলেন বগুড়া জেলা যুবদল

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২৩ সেপ্টেম্বর-মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত নগদঅর্থ (আর্থিক সহায়তা) বগুড়া গাবতলীর দক্ষিণপাড়ায় অসহায় ৪ ক্যান্সার রোগী’র পরিবারকে প্রদান করলেন জেলা যুবদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান। এসময় জেলা যুবদলের নেতৃবৃন্দ ক্যান্সার রোগী’র পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় গাবতলীর মানুষের খোঁজ খবর রাখেন, আজকের সহযোগিতা তার নির্দেশে দিতে এসেছি । বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়াও চান তিনি। যুবদলের সাধারন সম্পাদক আবু হাসান সামনে নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চান। যাতে তারেক রহমান প্রধান মন্ত্রী হয়ে বগুড়াসহ দেশের উন্নযন কাজে করতে পারেন।
অসহায় ও ক্যান্সার রোগীরা হলেন গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়নের রেজাউল করিম, লাংলু মধ্যপাড়া গ্রামের মোছাঃ সিমা খাতুন, দক্ষিণপাড়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ওমেদ আলী এবং কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হৃদরোগে আক্রান্ত শিশু আকমাতুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সহ-সভাপতি ফেরদৌস আলম সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজন আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণপাড়া ইউনিয়নের কৃতিসন্তান মোঃ আহসান হাবীব সেলিম, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, সহ-সাংগঠনিক সম্পাদক আহম্মেদ জন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সদস্য সাব্বির হোসেন ও আব্দুল আলীম শাওন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মতিয়ার রহমান মতি, মাহারুফ সম্রাট, মশিউর রহমান সুমন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য জনি ইসলাম, রতন মন্ডল, আবু বক্কর সিদ্দিক শাহীন, আব্দুল কাদের, ইব্রাহিম খলিলুল্লাহ, ইউপির প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, যুবদল নেতা আমিরুল ইসলাম মিঠু, জাহাঙ্গীর আলম মানিক, মোস্তাফিজুর রহমান মিন্টু,
বেলাল হোসেন, সাইফুল ইসলাম, হযরত আলী, তাজুল ইসলাল, নিপুল আহম্মেদ, সনি আহম্মেদ, বিপুল মিয়া, মুকুল মিয়া, আব্দুর রাজ্জাক রয়েল, শাহ সুলতান, শাফিউর রহমান জনি, স্বপন মন্ডল, সোহাগ মন্ডল, সুলতান মাহমুদ, মোস্তাফিজার রহমান মোস্তা, আব্দুর রহমান সুলতান, লুৎফর রহমান, আবু মুসা বাবুল, আবু জাফর সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। এরপর লাংলুহাট মদীনাতুল উলুম হাজী বিবি হায়েতুন্নেছা হাফেজিয়া কওমী মাদ্রাসায় নগদ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা যুবদল নেতৃবৃন্দ। শেষে স্থানীয় জামে মসজিদে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

শেয়ার: