উত্তরকোণ

আগামীতে সংসদ নির্বাচনে তারেক রহমান কে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -সাবেক এমপি লালু

আগামীতে সংসদ নির্বাচনে তারেক রহমান কে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -সাবেক এমপি লালু

বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪২-বগুড়া-৭ আসন (গাবতলী ও শাজাহানপুর এলাকা) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রার্থী হবেন। তারেক রহমান কে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে বিজয়ী করতে আমাদের কে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্য বলেন, আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য দোয়া করবেন।  সেপ্টেম্বর রবিবার রাতে বগুড়া গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের (কুঠামহিন ও সোনামুহা) ৬নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে স্থানীয় স্কুল মাঠে আগামী সংসদ নির্বাচন বিষয়ে করণীয় শীর্ষক সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ লালু খাঁন এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূধন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান রোকন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সহমিনা আক্তার রুমা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, বালিয়াদিঘী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, আবু বক্কর সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার: