গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী এলাকার মরহুম এমপি সিরাজুল হক তালুকদার এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২১শে সেপ্টেম্বর রবিবার বালিয়াদিঘী ইউনিয়নের দয়ারামপুর সিরাজুল হক দাখিল মাদ্রাসার উদ্যোগে স্মরন সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। স্মরন সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার। অত্র মাদ্রাসার সভাপতি ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয় এর সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার সুপার মোসলেম উদ্দিনের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন সহকারী মৌলভী মোকছেদ আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক কামাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয় এর সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন সহ অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী সুপার বজলুর রশিদ।


