উত্তরকোণ

বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা, কবিতা পাঠ ও কবিতা আবৃত্তির আয়োজন করে সংগঠনটি। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ম্যাক্স মোটেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি কবি শেখ ফিরোজ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার এবং ধন্যবাদ জানান সভাপতি কবি ইসলাম রফিক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, এ্যাড. মোহাম্মেল হক (পিপি), সংগঠনের উপদেষ্টা ও বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, দৈনিক ইনকিলাব এর বগুড়া ব্যুরো চীফ মহসিন আলী রাজু, প্রতিষ্ঠাতা সদস্য কবি মাহমুদ হোসেন পিন্টু। শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহিদ আক্তার, গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা কবির রহমান, কবি ফিরোজ শাহ, কথাসাহিত্যিক নাহিদ হাসান রবিন এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল। উপস্থিত ছিলেন সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রশিদ প্রবাল, দূর্গাহাটা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ময়নুল আহসান, বগুড়া লেখক চক্রের সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, কবি সম্পাদক রবিউল আলম অশ্রু, তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন শাওন, মজিদ হারুন প্রমূখ। স্বরচিত কবিতা পাঠ করেন কবি সিকতা কাজল, কবি জীবন সাহা, কবি বিশ্বজিৎ দাশ, কবি আমিনুল ইসলাম রনজু, কবি শাহাদত হোসেন, কবি আবু রায়হান, কবি মাহাবুব টুটুল, কবি প্রিয়ম পলাশ, কবি এস এম আনিছুর রহমান, কবি অনন্য রাসেল, কবি শাকিবুল শাকিল এবং কবি জিহাদ শাকিদার। আবৃত্তি করেন বাচিকশিল্পী অলক পাল, প্রতত সিদ্দিক এবং উচ্চারণ একাডেমির শিশুরা। সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে কবি সম্মেলন ২০২৪ এর শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক মুহম্মদ শহীদুল্লাহ এবং উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা দুই সদস্য কবি শেখ ফিরোজ আহমদ ও এ্যাড. পলাশ খন্দকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলক পাল। উল্লেখ্য যে, বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালের ১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।

শেয়ার: