স্টাফ রিপোর্টার ঃ ১৬ই সেপ্টেম্বর-২৫ইং মঙ্গলবার বগুড়ার সুত্রাপুরস্হ বিনা বেতনে কোরআন পাঠ ও ইসলামী শারিয়া শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল ওয়াহেদ জামে মসজিদে মক্তব শাখায় শিশুদের পবিত্র কোরআন শরীফ প্রদান কালে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি ও অত্র মসজিদ কমিটির সভাপতি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অত্র মসজিদ কমিটির সেক্রেটারি আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক মঞ্জু সহ অত্র মসজিদ কমিটির নেতৃবৃন্দ প্রমূখ।
উত্তরকোণ
বগুড়ায় বায়তুল ওয়াহেদ জামে মসজিদে শিশুদের পবিত্র কোরআন শরীফ প্রদান করলেন সাবেক এমপি লালু

