সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং সোসাল ইকোনোমিক ডেভেলপমেনবট সোসাইটি (সেডস) সংস্থার বাস্তবায়নে ৭টি হত দরিদ্র পরিবারের মাঝে বিনা মূল্যে ১টি করে বকনা গরু বিতরণ করা হয়েছে । শনিবার দুপুরে উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল বালিয়াভিটা এলাকায় উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. নুর-এ আজম বাবু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নাইমুল হক লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল,হাটশেরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন রেজা । উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেডস এর নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন প্রমুখ ।
উত্তরকোণ
সারিয়াকান্দিতে সেডস সংস্থার উদ্যোগে হত দরিদ্রদের মাঝে বিনা মূল্যে বকনা গরু বিতরণ

