বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ওলামা দলের কেন্দ্রীয় নেতা ফজলে রাব্বি তোহা। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কেন্দ্রীয় ওলামাদের সদস্য ফজলে রাব্বি তোহা।
গণসংযোগ কালে ফজলে রাব্বি তোহা জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কাহালুবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করব। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সবসময় কাজ করেছে বিএনপি। বিএনপির ৩১দফায় সকল শ্রেণীপেশার মানুষের কথা উল্লেখ করা আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বগুড়ার মানুষের খোজ-খবন নেন। তিনি দ্রুত দেশে ফিরে আবারও আপনাদের মাঝে এসে উন্নয়ন মূলক কাজে অংশ নিবেন। এসময় লিফলেট ও গণসংযোগে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফরিদুর রহমান, কাহালু পৌর বিএনপির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফকির, নন্দীগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুকুল ইসলাম ফারুক, কাহালু পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, কাহালু পৌরসভার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মমিন উজ্জ্বল, জেলা জিয়া পরিষদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, সদস্য মঞ্জুরুল ইসলাম গোলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক আকাশ, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, নন্দীগ্রাম উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহবত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক আপেল, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদল সদস্য পারভেজ মোশারফ প্রমুখ।
উত্তরকোণ
বগুড়ার কাহালুতে তোহার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

